
নিজস্ব সংবাদদাতা, Todays Story : মিথ্যে হয়ে গেল সমস্ত ওপিনিয়ন পোলের হিসেব। লাতিন আমেরিকায় দক্ষিণপন্থী রাজনীতির বাড়বাড়ন্তের মধ্যেই চতুর্থ বারের জন্য ব্রাজ়িলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বামপন্থী রাজনীতিবিদ লুইজ় এনাসিও লুলা দা সিলভা। ৮০ বছর বয়সি এই বামপন্থী নেতা প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ছেলে ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে ফের ব্রাজ়িলের প্রেসিডেন্ট হলেন। জানা গিয়েছে, এ বছরের প্রেসিডেনশিয়াল ইলেকশনে ৫১.৮ শতাংশ ভোট পেয়েছেন লুলা। তাঁর প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও পেয়েছেন ৪৮.২ শতাংশ ভোট।

