শক্তি বাড়িয়ে আজই গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড় অর্ণব


নিজস্ব সংবাদদাতা, Todays Story :
পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে এগোচ্ছে গভীর নিম্নচাপ।
আগামী বুধবার ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় অর্ণবের।
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও বাপাটলার মধ্যে হতে পারে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল। ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ‘অর্ণব’।
উপকূলে ঢোকার পর উত্তর-পূর্বদিকে ঘুরে যেতে পারে ঘূর্ণিঝড় অর্ণবের গতিপথ। গতিপথ পরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা। আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন, শুরু হতে পারে বৃষ্টি।
আগামী বুধবার থেকে পশ্চিমবঙ্গের উপকূল এলাকা ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *