পার্ক স্ট্রিটের কাছে দুর্ঘটনার কবলে পুলকার, আহত তিন স্কুলপড়ুয়া এবং চালক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আহত তিন পড়ুয়ার মধ্যে এক জনকে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলকারে থাকা বাকি পড়ুয়াদের অন্য গাড়িতে চাপিয়ে স্কুলে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। দুর্ঘটনার ফলে পুলকারটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটিকে আটক করেছে পুলিশ। আপাতত পুলকার এবং তার চালককে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটক করা হয়েছে অপর গাড়িটির চালককেও। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।