📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত বছর মে মাসে ‘অপারেশন সিঁদুরে’ মৃত্যুবরণ করেন রাইফেলম্যান সুনীল কুমার, সুবেদার মেজ়র পবন কুমার, ল্যান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুড মুরলী নায়েক, হাবিলদার সুনীলকুমার সিংহ এবং বায়ুসেনার সার্জেন্ট সুরেন্দ্র কুমার। দেশের সেবায় জীবন উৎসর্গকারী এই বীরদের স্মরণে উৎসর্গীকৃত স্মৃতিসৌধের থ্রি-ডি দেওয়ালে নাম খোদাই হয়েছে। তবে এত দিন পর প্রকাশ করল তাঁদের নাম-পরিচয়। মে মাসে ভারত-পাকিস্তানের চার দিনের সংঘাতে মৃত দু’জনকে মরণোত্তর বীরের সম্মান প্রদান করা হয়েছে। রাইফেলম্যান সুনীলকে দেওয়া হয়েছে বীর চক্র সম্মান। গত ৮ জুন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ওই সম্মান গ্রহণ করেন ‘শহিদ’ সুনীলের মা-বাবা। সার্জেন্ট সুরেন্দ্রকে দেওয়া হয়েছে বায়ুসেনা পদক। কেন্দ্র জানায়, সামরিক ঐতিহ্য মেনে নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মারকের দেওয়ালে ওই ছয় বীরের নাম খোদাই করা হবে।
সিঁদুর অভিযানে জীবন দিয়েছেন ভারতের ছয় বীর! এক বছর পর তাঁদের নাম-পরিচয় প্রকাশ করল কেন্দ্র, পাচ্ছেন মরণোত্তর সম্মান

