বাংলায় বন্দে মাতরম মিউজিয়াম, বঙ্কিমচন্দ্রের জন্মদিনে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যে জাতীয় মানের বন্দে মাতরম মিউজিয়াম তৈরি হবে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯ তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিট থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এই অনুষ্ঠান থেকেই বিগত তৃণমূল সরকারকে আক্রমণ করে তিনি বলেন, বিগত সরকার ছিল তোষণের সরকার। রাজ্যে বর্তমানে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এবার সব কাজ হবে।