📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: স্টেশনে স্টেশনে ঘোষণা করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দেন, কালীঘাট স্টেশনে এক যাত্রীর আত্মহত্যার চেষ্টার কারণে সকালের পরিষেবা ব্যাহত হয়েছে। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা পাওয়া যাচ্ছিল। আপ এবং ডাউন দুই লাইনেই ভাঙা পথে পরিষেবা সচল ছিল। ময়দানের পরের স্টেশন অর্থাৎ, রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মেট্রো বন্ধ রাখা হয়েছিল। কলকাতা মেট্রোর অ্যাপেও এই তথ্য জানানো হয়েছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় ছিলেন কর্তৃপক্ষ। সেই মতো কিছু ক্ষণের মধ্যেই ফের সম্পূর্ণ রুটে মেট্রো চালানো গিয়েছে।
কালীঘাটে মেট্রোর সামনে ঝাঁপ! সাতসকালে ব্যাহত পরিষেবা, ময়দান থেকে বেশ কিছু ক্ষণ ভাঙা পথে চলল মেট্রো, ভোগান্তি

