‘ওর জন্য চোর স্লোগান শুনতে হচ্ছে! মমতাদিকে বাছতে হবে আমি, না অভিষেক?’ অপমানে রুষ্ট কল্যাণের চরমবার্তা দিদিকে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:বিধানসভা ভোটে বিপর্যয়ের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন একের পর এক তৃণমূল নেতা। ‘ক্রাউন প্রিন্স’-কে তুলোধোনা করে পরিষদীয় দল ভেঙে দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ তৃণমূল বিধায়ক। একই ছবি সংসদেও। দলের এই ভাঙনপর্বে যিনি জোর গলায় মমতার পাশে দাঁড়িয়েছিলেন, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এ বার বিদ্রোহী। অভিষেকের ‘ঔদ্ধত্যে’ রীতিমতো চটে গিয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদের ঘোষণা, ‘‘মমতাদিকে বেছে নিতে হবে, দলে কে থাকবে, আমি না অভিষেক।’’ এ দিন বিধায়কদের সই জাল কাণ্ডে রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে অভিষেকের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়িয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপরে ক্ষোভ উগরে দেন কল্যাণ। তাঁর মন্তব্য, “ওর জন্য দলটা শেষ হয়েছে। তার পরেও উদ্ধত ভাব যায়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *