বিধায়কদের একজোট রাখতে হবে! রবিবার তৃণমূলনেত্রীর বাড়িতে বৈঠক ডাকলেন বিরোধী দলনেতা শোভনদেব

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:বিধানসভা ভোটে ক্ষমতা হারিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল হয়েছে তৃণমূল। বিধায়কের সংখ্যা ৮০ হলেও এখনও বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পায়নি তারা, এমনটাই অভিযোগ। সেই আবহে বেশ কিছু বিধায়কের গতিবিধিও ‘সন্দেহজনক’ ঠেকেছে তৃণমূল শীর্ষনেতৃত্বের। ফলস্বরূপ রবিবার বিকেলে তৃণমূল পরিষদীয় দলের বৈঠক ডাকলেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। ওই দিন সব বিধায়ককে হাজির থাকতে নির্দেশ পাঠানো হয়েছে। গুরুত্ববৃদ্ধির জন্য বৈঠকটি ডাকা হয়েছে তৃণমূলের সর্ব্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কনফারেন্স রুমে।