📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বস্তুত, তৃণমূল সরকারে আসার পর থেকে আইএফএ থেকে শুরু করে ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো ফুটবল ক্লাব, হকি এবং বিভিন্ন ক্রীড়া সংস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোকজন এবং তৃণমূলের নেতারা নিয়ন্ত্রকের জায়গায় উঠে এসেছিলেন। আইএফএ এবং ইস্টবেঙ্গলে অজিত বন্দ্যোপাধ্যায়ের, মোহনবাগানে বাবুন বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষদের সক্রিয়তা গত কয়েক বছর ধরে ময়দান দেখেছে। বাবুন শুধু মোহনবাগানেই নয়, অন্য ক্রীড়া সংস্থাতেও হর্তাকর্তা হয়ে উঠেছিলেন। যদিও কুণাল তাঁর গতিবিধি সীমিত রেখেছিলেন মোহনবাগানের মধ্যেই।
মোহনবাগানের সহ-সভাপতির পদ ছেড়ে দিলেন কুণাল ঘোষ! ব্যক্তিগত কারণেই ইস্তফা, দাবি বেলেঘাটার তৃণমূল বিধায়কের

