কাকলির পর ‘বেসুরো’ আরও এক তৃণমূল সাংসদ! ‘নৈরাজ্যের অবসান’ লিখলেন সুখেন্দুশেখর, ফের সরব আরজি কর নিয়েও

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ওই পোস্টের প্রসঙ্গে সুখেন্দুশেখর এখনও সবিস্তার কিছু বলেননি। তবে ঘনিষ্ঠমহলে তৃণমূলের শোচনীয় ফলাফল নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে দিয়েছেন। দলের ভুলভ্রান্তি কোথায় ছিল, ঘনিষ্ঠদের সঙ্গে একান্ত আলোচনায় তিনি তা-ও জানিয়েছেন বলে জানা গিয়েছে।

সুখেন্দুশেখরের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, গত লোকসভা নির্বাচনের সঙ্গে রাজ্যের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফলের তুল্যমূল্য বিচার করেছেন তিনি। সেই সূত্রেই সুখেন্দুশেখর জানিয়েছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল ২৯টা আসনে জয়ী হয়েছিল। ২০১৯ সালের ভোটের তুলনায় বিজেপির ছ’টি আসন কমে গিয়েছিল। মাত্র দু’বছরের মধ্যে তৃণমূলের এই খারাপ ফল হল কী করে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *