📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জম্মু-কাশ্মীর জুড়ে সোমবার সকাল থেকে নিষিদ্ধ সংগঠন জামাত-এ-ইসলামির বিরুদ্ধে একযোগে অভিযানে নেমেছে NIA। বিশেষ করে মধ্য ও দক্ষিণ কাশ্মীরে তল্লাশি অভিযান চলছে। সূত্রের খবর, সোপিয়ান জেলা ও শ্রনীগরের লালবাজার এলাকার একাধিক ঠিকানায় NIA-র তদন্তকারীরা কেন্দ্রীয় বাহিনী ও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে তল্লাশি করছেন। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে আগামী পাঁচ বছরের জন্য জামাত-এ-ইসলামি সংগঠনকে UAPA-তে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তার পক্ষে ওই সংগঠনের কাজকর্ম সন্দেহজনক বলে অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রকের।
জামাত-এ-ইসলামির বিরুদ্ধে জোরদার অভিযানে NIA

