📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:বিধানসভা ভোটে পর্যুদস্ত হওয়ার তিন সপ্তাহ পর নয়া অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আবার দাবি করেছেন, তৃণমূল বিধানসভা ভোটে হারেনি। মানুষ ভোট দিয়েছেন। কিন্তু তাঁদের হারানো হয়েছে। বিজেপিকে সাহায্য করেছে নির্বাচন কমিশন। এমনকি, ভবানীপুরেও তাঁকে জোর করে হারানো হয়েছে। এ নিয়ে আদালতে যা বলার বলবেন। রবিবার ফলতা উপনির্বাচনের ফলঘোষণার দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিঁধে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভবানীপুরে কী ভাবে জিতেছেন? সেটা আদালতে বলব। আপনার যদি সাহস থাকে তো ফরেনসিক রিপোর্ট করান। ইভিএমের রিপোর্ট চাই আমাদের।’’
‘ যিনি রাজশাসন করছেন, তাঁর চেয়ারে বসার কথা নয়, ২০ দিন মুখ বুজে সহ্য করেছি’! নাম-না করে শুভেন্দুকে নিশানা মমতার

