
নিজস্ব সংবাদদাতা, Todays Story : দিল্লিতে একের পর এক ধর্ষণ, গণধর্ষণের ঘটনায় সম্প্রতি স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। প্রশ্ন ওঠে পুলিশি নজরদারির অভাব নিয়ে। এরই মধ্যে ফের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে। এ বারের অকুস্থল পূর্ব দিল্লির প্রীতবিহার এলাকার এক ক্যাফে। ঘটনায় দুই মহিলা-সহ মোট ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। প্রত্যেকেই নির্যাতিতার সহকর্মী। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত দুই মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে।

