৬০ কিমি বেগে ঝড় দক্ষিণবঙ্গের ১১ জেলায়! কমবে তাপমাত্রাও, কোথায় কবে থেকে বৃষ্টি? কী হবে কলকাতায়

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতা এবং হাওড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ঝড়বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বুধবার থেকেই। বৃহস্পতিবার এই দুই জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। শুক্রবারের পর থেকে কলকাতা, হাওড়া, হুগলি বা উত্তর ২৪ পরগনায় আবহাওয়া সংক্রান্ত আর কোনও সতর্কতা নেই। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আগামী রবিবার পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে।