📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পশুজবাই নিয়ে গত ১৩ মে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তা বহাল থাকবে। অর্থাৎ জবাইয়ের উপযুক্ত বলে শংসাপত্র ছাড়া পশুজবাই করা যাবে না। বৃহস্পতিবার জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চে জানিয়েছে, প্রকাশ্যে পশুজবাই নিষিদ্ধ— এই শর্ত বিজ্ঞপ্তিতে যুক্ত করতে হবে। পূর্ববর্তী রায়ে উল্লিখিত গরু কোরবানি সংক্রান্ত পর্যবেক্ষণ বিজ্ঞপ্তিতে যুক্ত করার বিষয়টি কার্যকর করতে হবে রাজ্যকে। ধারা ১২ অনুযায়ী, ছাড়ের আবেদন ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যকে নিষ্পত্তি করতে হবে। রাজ্যকে শংসাপত্র ব্যবস্থা এবং পরিকাঠামো পর্যালোচনা করতে বলা হয়েছে। আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে মামলা চলবে, কিন্তু আপাতত কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। হাই কোর্ট মনে করিয়ে দিয়েছে, বিহার রাজ্য সরকার বনাম মহম্মদ হানিফ কুরেশির মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের কথা। শীর্ষ আদালত বলেছিল, গরু জবাই ইদ-উজ-জোহার অংশ নয়, ইসলামে তা ধর্মীয় প্রয়োজনীয়তাও নয়।
প্রকাশ্যে পশুজবাই নিষিদ্ধই! রাজ্য সরকারের বিজ্ঞপ্তি বহাল রাখল হাই কোর্ট, শংসাপত্র দেওয়ার ব্যবস্থা পর্যালোচনার নির্দেশ

