পাণ্ডবেশ্বরে পুরনো কার্যালয় পুনরুদ্ধার করলেন জিতেন্দ্র তিওয়ারি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তৃণমূলের দখলে চলে যাওয়া নিজস্ব বিধায়ক কার্যালয় দীর্ঘ টানাপোড়েনের পর পুনরায় পুনরুদ্ধার করলেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র কুমার তেওয়ারি। বুধবার নতুন রূপে কার্যালয়টির উদ্বোধন করেন তিনি। ২০১৬ সালে বিধায়ক থাকাকালীন সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে এই কার্যালয়টি নির্মাণ করেছিলেন জিতেনবাবু। পরবর্তীতে তার দলবদলের পর তৃণমূলের বিরুদ্ধে কার্যালয়টি দখল করার অভিযোগ ওঠে।

        ​এদিন কার্যালয় পুনরুদ্ধারের পর জিতেন তিওয়ারি বলেন, পাণ্ডবেশ্বরের হরিপুর ও শোরপি মোড়—এই দুই স্থানেই এবার থেকে সাধারণ মানুষের জন্য বসবেন তিনি। কর্মীদের লড়াই ও পরিশ্রমের ফলেই এই জয় সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন। বিজেপি একে কর্মীদের নৈতিক জয় হিসেবে দেখলেও, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

         এই কার্যালয় পুনরুদ্ধার পাণ্ডবেশ্বরের রাজনৈতিক সমীকরণে এক বড়সড় মোড় বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা। শাসক শিবিরের পরবর্তী প্রতিক্রিয়া এখন দেখার অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *