📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস দেওয়া হয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। তবে ঝড়বৃষ্টি বেশি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। তবে এর প্রভাবে গরম কমছে না। আপাতত আগামী সাত দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।
রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতায়! অতি ভারী বর্ষণ উত্তরে, আন্দামান হয়ে এগোচ্ছে বর্ষা, গরম কমবে?

