গণনার দিন বিজেপি কর্মীকে গুলি! মদতের অভিযোগে ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূল বিধায়কের দাদা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত ৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলঘোষণা হয়েছে। ভোটগণনা চলাকালীনই ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রামে আক্রান্ত হন বিজেপি কর্মী অর্ঘ্যদীপ বসু। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে কেউ বা কারা গুলি ছোড়ে। গুলি লাগে বিজেপি কর্মীর ডান পায়ে। সেই ঘটনায় জড়িত সন্দেহেই উত্তমকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে ক্যানিংয়ের মিঠাখালি গ্রামে উত্তমের বাড়ির সামনে থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়। পুলিশের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। গ্রেফতারির সময় উত্তমের বাড়ি ঘিরে রেখেছিলেন কেন্দ্রীয় জওয়ানেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *