📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নবান্ন সূত্রে জানা গিয়েছে, ‘জনতার দরবার’-এ মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন এক বা দু’জন আধিকারিক। জুন মাস থেকে এই দরবার শুরু হতে পারে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকেরা এর প্রস্তুতি শুরু করেছেন বলে ওই সূত্রের দাবি। কী ভাবে এই ‘জনতার দরবার’ পরিচালিত হবে, তার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
অভাব-অভিযোগ শুনতে এ বার ‘জনতার দরবার’ চালু করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, প্রস্তুতি শুরু রাজ্য প্রশাসনের

