📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:বিদ্যাসাগর সেতু দিনভর বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল ট্রাফিক পুলিশ। রবিবার ১৬ ঘণ্টা বন্ধ নয়, সারাদিন খোলাই থাকবে কলকাতা-হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু। শুক্রবার রাতে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে ডিসিপি নতুন বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছেন। এই মর্মে সংশ্লিষ্ট সবপক্ষকে নতুন করে নোটিস পাঠানো হয়েছে, তাও উল্লেখ করেছেন তিনি। অর্থাৎ অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিদ্যাসাগর সেতুতে যান চলাচল নিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য কোথাও যাতে সমন্বয়ের কোনও অভাব না হয়, তা নিশ্চিত করেছে ট্রাফিক কর্তৃপক্ষ।
বন্ধ নয়, রবিবার খোলাই থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া বিজ্ঞপ্তি ট্রাফিক পুলিশের

