📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বোর্ড জানিয়েছে, ১ মে থেকে ৪ মে পর্যন্ত খাতা রিভিউ করার জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। জুন-জুলাই মাসে ফের পরীক্ষা দিতে পারবেন ইচ্ছুক পরীক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় দশম শ্রেণির আইসিএসই ও দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করল সিআইএসসিই। এবার মোট ৩ লক্ষ ৬২ হাজার ৩৭ জন এই দুই পরীক্ষায় অংশ নেয়। আইসিএসই পরীক্ষায় ২,৯৫৭টি স্কুল থেকে ২,৫৮,৭২১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। আইএসসি পরীক্ষায় ১,৫৫৩টি স্কুল থেকে ১,০৩,৩১৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন। বোর্ড জানিয়েছে, ১ মে থেকে ৪ মে পর্যন্ত খাতা রিভিউ করার জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। জুন-জুলাই মাসে ফের পরীক্ষা দিতে পারবেন ইচ্ছুক পরীক্ষার্থীরা।
প্রকাশিত আইসিএসই ও আইএসসির ফলাফল, পাশের হারে ছেলেদের টেক্কা দিল মেয়েরা

