ময়দানে প্রেমিকার শিশু কন্যাকে যৌন নির্যাতন ও খুন! ধরা পড়ে যুবকের সাফাই, ‘নেশায় ছিলাম’


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মাত্র তিন বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ। শুধু তাই নয়, নির্যাতনের পর আছড়ে খুনের অভিযোগ। ঘটনার তদন্তে নেমে মায়ের প্রেমিককে গ্রেপ্তার করল পুলিশ। জানা যায়, খুনের পরেই উত্তরপ্রদেশের অযোধ্যায় গা ঢাকা দেয় অভিযুক্ত। সম্প্রতি কলকাতায় ফিরতেই হাতেনাতে অভিযুক্তকে ধরে পুলিশ। যদিও গ্রেপ্তারের পরেই ধৃত যুবকের দাবি, ঘটনার সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে খুনের ঘটনার ব‌্যাপারে তার কিছুই মনে নেই। ইতিমধ্যে ধৃতকে দফায় দফায় জেরা শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *