কেমন থাকবে আবহাওয়া পরিস্থিতি ?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন অঞ্চলজুড়ে আজ সারাদিন রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে । বঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক প্রকৃতির থাকবে। দিনের আদ্রতাজনিত অস্বস্তিকর গরম লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ জুড়ে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না।দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° থেকে ৩৬° সেলসিয়াস এর মধ্যে লক্ষ্য করা যাবে। মূলত পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ৩৬° ডিগ্রির কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল গুলোতে ২৮° এবং সমভূমি অঞ্চলে ৩০° সেলসিয়াস এর মধ্যে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *