তৃণমূলের ইস্তেহার নিয়ে তোপ মোদীর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মোদী বলেন, ‘তৃণমূল যে ভোটের ঘোষণাপত্র প্রকাশ করেছে, তার নাম বাংলায় রাখেনি, বলছে ইস্তেহার। ভাবুন কী ভাবে বাংলার পরিচিতি বদলাচ্ছে। আপনারা জানেন ইস্তেহার শব্দের ব্যবহার কেন হয়েছিল? ১৯০৫ সালে লাল ইস্তেহার জারি হয়েছিল। হিন্দুদের সংহার করা হয়েছিল। তৃণমূল তাদের কথাই মনে করাতে চায়। এখানে নির্মম সরকারের আমলে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে যে বিশেষ মতাদর্শে বিশ্বাসী লোক বাংলায় হিন্দুদের টেকা মুশকিল করে দেবে। তুষ্টিকরণের এই ঘৃণ্য খেলা বাংলার সম্মান সংস্কৃতিকে মাটিতে মেশানোর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। অনেক হয়েছে। বাংলার পরিচয় বদলে দেওয়ার চেষ্টা যে করছে, তার বিদায় হবে। বাংলার মানুষ ঠিক করে ফেলেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *