Narendra Modi: ৪ মে বাংলায় ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মোদীর দাবি, গোটা বাংলাকে বরবাদ করে দিয়েছে তৃণমূল। বিশেষ করে উত্তরবঙ্গের। ভোট এলে তৃণমূলের লোকেরা মিথ্যা প্রতিশ্রুতির ঝুলি নিয়ে আসে। কাজের কাজ কিছুই হয় না। উদাহরণ হিসেবে বলেন, ‘কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারের মানুষ মেডিক্যাল কলেজের জন্য আকুল। হাসিমারা, বালুরঘাট, মালদা এয়ারপোর্টের বিকাশ আটকে। রাজ্য সরকার বাধা হয়ে আছে। ৪ মে বাংলায় ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে, কোচবিহার ও উত্তরবঙ্গের মানুষের সঙ্গে যে অন্যায় হয়েছে, তার অন্ত হবে।এটা মোদীর গ্যারান্টি।’