ভোটের আগে নেতা-মন্ত্রীদের পরপর তলব ED-র, কাদের ডাকা হল ?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোটের আগে তৃণমূলের নেতা-মন্ত্রীদের পরপর তলব ED-র। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগামী সোমবার দমকলমন্ত্রী সুজিত বসুকে তলব। ২ দিন পর বুধবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও তলব ED-র। এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর বাড়ি-অফিস-ছেলের রেস্তোরাঁয় তল্লাশি চলেছিল। সুজিত বসুর স্ত্রী-মেয়ে-ছেলে-প্রাক্তন জামাইকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার সুজিত বসুকেও পুর নিয়োগ মামলার তদন্তে ডেকে পাঠাল ED। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও এর আগে তল্লাশি চালিয়েছিল ED। এবার ভোটের আগে রথীন ঘোষকে তলব করল ED।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *