📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘নজরুল মঞ্চে বা ধনধান্য অডিটোরিয়ামে ভিড় বাড়াতে হবে বলে যখন তখন শ্যুটিং বন্ধের নির্দেশ দেওয়া যায়,
কিন্তু একজন তরুণ অভিনেতার শ্যুটিং চলাকালীনই অকস্মাৎ মৃত্যুতে শোক জ্ঞাপন করে আধ বেলা শ্যুটিং বন্ধ রাখার কোনও নির্দেশ কোথাও থেকে আসেনা।
নিজের ভ্রাতৃসম সহশিল্পীকে শেষ দেখা দেখতে যেতে দেবার জন্য আধ ঘণ্টা শ্যুটিং বন্ধ করার নির্দেশ দিতে গেলেই ব্যাঙ্কিং কমে যাবার ভয় জাঁকিয়ে বসে।’
যাঁরা রিক্সা বা অটো চালান, সবজি বিক্রি করেন তাঁদের মৃত্যুতেও শোক প্রকাশ্যের জন্য অনেক অনেক সময় তাঁদের ইউনিয়ন কাজ বন্ধ রাখে, অথচ একজন শিল্পীর মৃত্যুতেও কাজ অব্যহত। সেই প্রশ্ন তুলেই সুদীপ্তা লেখেন, ‘হে শিল্পী — মনে রেখো তুমি ‘শিল্পী’।

