📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ঝালদার ইচাগ-কেন্দুয়াডি ১০৮ কুঞ্জ ময়দানের জনসভা থেকে বিজেপিকে তোপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বাঘমুন্ডি বিধানসভায় আজ থেকে ১৫ বছর আগে পরিকাঠামোগত অবস্থা বেহাল ছিল। কোনও যোগাযোগের ব্যবস্থা ছিল না। কিন্তু আমাদের সরকার আসার পর সেই চিত্র পাল্টে গিয়েছে। পথশ্রী প্রকল্পে সেই রাস্তা করে দেওয়া হয়েছে। বিজেপির কেউ ভোট চাইতে এলে তাঁর কাছে রিপোর্ট কার্ডটা চাইবেন। এখানকার সাংসদ বিজেপি, তিনি কিন্তু মানুষের হয়ে কোনও কাজ করেননি। জলের টাকা বন্ধ, সব টাকা বন্ধ।’
বিজেপির কেউ ভোট চাইতে এলে তাঁর কাছে রিপোর্ট কার্ডটা চাইবেন: অভিষেক

