📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নরেন্দ্র মোদী: যে সংস্থা নিরপেক্ষ নির্বাচন করতে চাইছে, তাদের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছে। এরকম ব্যবহার ভারতীয় সেনার সঙ্গেও হয়েছে। বালাকোট স্ট্রিকের সময়েও প্রশ্ন তুলেছিল তৃণমূল। এই অরাজগতা দিল্লি পর্যন্ত পৌঁছনোর চেষ্টা করেছে। সংসদেও কী ভাবে নিয়মলঙ্ঘন করা হয়।
নরেন্দ্র মোদী: আজ যে সমাবেশ হয়েছে, সেটা মানুষের চেতনা জাগ্রত হওয়ার প্রমাণ। উত্তরবঙ্গের দার্জিলিং থেকে কলকাতায় আজ একটাই চর্চা— বাংলায় পরিবর্তন হচ্ছে।
নরেন্দ্র মোদী: কিছু লোক ভাবছেন, পরিবর্তন সম্ভব নয়। কিন্তু মানুষ যখন চেয়েছে, সেটা আটকানোর ক্ষমতা কারও নেই। বাংলার মানুষ যখন জেগে উঠেছে, তখন ইতিহাস বদলেছে। এ বার সেই আত্মবিশ্বাস আমি দেখতে পাচ্ছি।

