বারুদের স্তূপে পশ্চিম এশিয়া, জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লাকে ফোন উদ্বিগ্ন মোদির

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ইরান যুদ্ধের জেরে আগুন জ্বলছে গোটা পশ্চিম এশিয়ায়। ইজরায়েল ও আমেরিকার হামলার জবাবে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এই হামলা থেকে রেহাই পায়নি জর্ডানও। গুরুতর এই অবস্থায় উদ্বেগ প্রকাশ করে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাকে ফোন করলেন নরেন্দ্র মোদি। জর্ডনের শান্তি, নিরাপত্তা ও সেখানকার মানুষের উন্নতির পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করেন। একইসঙ্গে সেখানে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা দেওয়ার জন্য জর্ডনের রাজাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *