কুলতলিতে ডাকাতি করতে আসা দুই ডাকাত গ্রেপ্তার।উদ্ধার আগ্নেয়াস্ত্র

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ডাকাতির আগে গ্রেপ্তার দুই ডাকাত।
কুলতলি থানার পুলিশের হাতে গ্রেপ্তার আমজেদ মোল্লা ও হোসেন লস্কর।আমজেদ মোল্লা ও  সাবির হোসেন লস্করের বাড়ি কুলতলি থানার জর্জের হাট এলাকায়। মঙ্গলবার রাতে
গোপন সূত্রে খবর পেয়ে কুলতলি থানার পুলিশ কয়ালের মোড় সংলগ্ন প্রীতি ভাটার কাছে হানা দেয়।আর সেখানেই ডাকাতি করার উদ্দেশ্যে আগে থেকেই জড়ো হয়ে ছিল ৬ জনের একটি ডাকাত দল।পুলিশকে আসতে দেখে ওই ডাকাত দল অন্ধকারের সুযোগ নিয়ে পালানোর চেষ্টা করলেও তাদের মধ্যে থাকা দু’জনকে গ্রেপ্তার করে ফেলে পুলিশ।তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান সাটার বন্দুক ও
দুই রাউন্ড কার্তুজ। আয়রন রড।পুলিশের প্রাথমিক অনুমান ডাকাতি করার জন্যই তারা জড়ো হয়েছিল। ধৃতদের বুধবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।সেই সঙ্গে পলাতক ডাকাতদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *