৩২ হাজার চাকরি মামলা: একক বেঞ্চের রায় নিয়ে ট্রেন্ড প্রার্থীদের ক্ষোভ, হাইকোর্টে সওয়াল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  ৩২ হাজার শিক্ষক নিয়োগ (32,000 job cases) মামলায় ফের গুরুত্বপূর্ণ শুনানি। সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)

মামলার শুনানিতে প্রাক্তন চাকরিপ্রাপ্ত একদল প্রশিক্ষিত প্রার্থীর পক্ষে সওয়াল করেন আইনজীবী প্রতীক ধর। তিনি জানান, “প্রায় ১০,০০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত (Trained candidate) নিয়োগের সময় আনট্রেন্ড থাকলেও ১৯ এপ্রিল ২০১৯-এর আগে NIOS থেকে প্রশিক্ষণ নিয়েছিল। সুপ্রিম কোর্টও এই বিষয়ে নির্দেশ দিয়েছিল। অথচ এদের বাতিল করে দেওয়া হয়েছে।”

২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই মামলা দায়ের হয়। ২০২৩ সালের ১২ মে একক বেঞ্চ এই মামলায় রায় দেয়। প্রতীকবাবুর বক্তব্য, “কম সময়ে রায় দিয়ে দেওয়া হয়েছিল, আর সেই রায়ে প্রশিক্ষণপ্রাপ্তদের নামোল্লেখ ছিল না। অথচ আবেদনকারীরাও তখন প্রশিক্ষিত ছিলেন না। একক বেঞ্চ এদের সেই অনট্রেন্ড শ্রেণিতেই ফেলে দিয়েছে। এটা ভুল।”