২ জুন ধর্মতলায় ধর্নায় মমতা, বীরভূমে যাচ্ছেন অভিষেক, চাপে থাকা তৃণমূলের সর্ব স্তরের নেতৃত্বকে বার্তা দিতেই পদক্ষেপ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগকে সামনে রেখে আগামী ২ জুন, মঙ্গলবার কলকাতার ধর্মতলার রানি রাসমণি রোডে ধর্না অবস্থানে বসতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে ওই দিন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। একই দিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে গিয়ে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন। যদিও শনিবার থেকেই এই কর্মসূচি শুরু করছেন ডায়মন্ড হারবারের সাংসদ। বেলেঘাটা ও সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকার দুর্গত কর্মীদের সঙ্গে শনিবার দেখা করবেন তিনি।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ধর্মতলায় অবস্থান কর্মসূচির জন্য কলকাতা পুলিশের কাছে ইতিমধ্যেই অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছে। তবে সেই অনুমতি মিলবে কি না, তা নিয়ে দলের অন্দরেই সংশয় তৈরি হয়েছে। কারণ, এর আগেও রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কলকাতার তিনটি পৃথক স্থানে অনুষ্ঠান করার আবেদন জানানো হলেও কলকাতা পুলিশ সেই আবেদন খারিজ করে দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *