ষষ্ঠীতে বৃষ্টির আশঙ্কা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দুর্গাপুজোর আনন্দে সাময়িক বাধা হতে পারে বৃষ্টি। আজ শুক্রবার ষষ্ঠী এবং শনিবার প্রথম সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার দ্বিতীয় সপ্তমী থেকে ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। সোমবার মহাষ্টমী থেকে দক্ষিণবঙ্গজুড়ে মূলত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস। কমতে পারে তাপমাত্রাও। পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে অনুভূত হতে পারে হেমন্তের হালকা শিরশিরানি।

শুক্রবার, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। আকাশ মূলত মেঘলা থাকতে পারে। কয়েক পশলা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় প্রায় ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে ষষ্ঠীতে ঠাকুর দেখতে বেরিয়ে বৃষ্টির মুখে পড়তে পারেন দর্শনার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *