‘হিংসা বন্ধ করতে না পারলে ইস্তফা দেব’, ক্ষোভ উগরে বিরাট ঘোষণা শমীকের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোট পরবর্তী হিংসা থামানো ও শপথগ্রহণ প্রক্রিয়া সংক্রান্ত আলোচনা সারতে নবান্নে আজ মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। একইসঙ্গে ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে শমীক জানান, “ছবি দিন, নাম দিন। আমি ব্যবস্থা নেব। এটা বিজেপির সংস্কৃতি নয়। হিংসা বন্ধ করতে না পারলে ইস্তফা দেব।” 

এদিন শমীক আরও বলেন, “যদি বিজেপির পতাকা নিয়ে তৃণমূলের লোকজন তৃণমূলের ওপর অত্যাচার করেন, তার দায় এই মুহূর্তে বিজেপি নেবে না। কারণ এখনও পর্যন্ত আমরা সরকার গঠন করিনি। আমি ছ’মাস আগে থেকেই প্রত্যেককে বলেছিলাম, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, চলে যাবেও। তৃণমূল চলে যাওয়ার পর সরকার গঠন হওয়ার আগে পর্যন্ত রাজ্যপাল ও নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে, তৃণমূলকে তৃণমূলের হাত থেকে রক্ষা করার জন্য।”