নিজস্ব সংবাদদাতা, Todays Story: শনিবার অর্থাৎ আজ সকালে তৃণমূল কংগ্রেসের নেত্রী মহুয়া মৈত্রের বাড়িতে হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-আধিকারিকরা। সূত্রের খবর, ঘুষ নিয়ে প্রশ্ন কাণ্ডের তদন্তে তাঁর বাড়িতে হানা দিয়েছে CBI। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁর বাড়ি ঘিরে রেখেছেন। এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ ওঠে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। তাঁর লোকসভার মেইল আইডি ও পাসওয়ার্ড বিদেশ থেকে ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ। তার ভিত্তিতে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল মহুয়াকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরে রত্নাবলী আবাসনে থাকেন মহুয়া মৈত্র। শনিবার সকালে ওই আবাসনের ৯ তলার ফ্ল্যাটে পৌঁছন CBI আধিকারিকরা। ওই ফ্ল্যাটেই থাকেন মহুয়া মৈত্রের বাবা দ্বীপেন্দ্রলাল মৈত্র।
Related Posts
রাজনীতি থেকে ‘সাময়িক বিরতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, জানালেন এক্স হ্যান্ডেলে
ð নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজনীতি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে নিজেই…
বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ð নিজস্ব সংবাদদাতা, Todays Story: দেখা হল, কিন্তু কোনও কথা হল না। বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানালেন তৃণমূল…
এক বাংলাদেশীকে গ্রেফতার করলো গাইঘাটা থানার পুলিশ
ð নিজস্ব সংবাদদাতা, Todays Story: শুক্রবার দুপুরে গাইগাটা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আংরাইল গলাধরপুর এলাকা থেকে এক ব্যক্তিকে…

