📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যের বিভিন্ন জেলায় শুক্রবার সকাল থেকে ঘন থেকে অতি ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা গেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রভাব বেশি, উত্তরবঙ্গে তুলনামূলকভাবে কম। জাতীয় সড়কে যানচলাচলও খানিক ব্যাহত হয় কুয়াশার কারণে। দৃশ্যমানতার অভাবে ধীর গতিতে যানবাহন চালাতে হয় চালকদের।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা বাংলা, আজ কি বৃষ্টির সম্ভাবনা?

