‘শিশুকামী, ধর্ষক এবং বিশ্বাসঘাতক’! সাংবাদিকের মুখে বন্দুকবাজের বিবৃতি শুনে ক্রুদ্ধ ট্রাম্প, দিলেন জবাবও

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:ওয়াশিংটনের হিল্টন হোটেলে আয়োজিত হোয়াইট হাউসের নৈশভোজে হামলাকারী বন্দুকবাজের যে লিখিত বিবৃতি প্রকাশ্যে এসেছে, তাতে অস্বস্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি তাঁর নাম উল্লেখ না-করলেও বন্দুকবাজের বিবৃতিতে তাঁকেই নিশানা করা হয়েছে বলে অনেকের দাবি। রবিবার সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে গিয়ে সেই বিবৃতির উল্লেখ শুনে ক্ষোভে ফেটে পড়লেন ট্রাম্প। সাংবাদিককে কঠোর ভাষায় ভর্ৎসনা করেন তিনি। সেই সঙ্গে বিবৃতির জবাবও দেন। বন্দুকবাজকে ‘অসুস্থ এবং খ্রিস্টানবিরোধী’ বলে দাবি করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *