
নিজস্ব সংবাদদাতা : Todays Story : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কনভয়ের মধ্যেই একাধিক গাড়ির একে অন্যের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, কনভয়ের পাঁচটি গাড়ি এবং একটি অ্যাম্বুল্যান্সের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার সকালে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, এই ঘটনায় কয়েকজন কংগ্রেস কর্মী এবং কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। তবে, রাহুল গান্ধী সুস্থ রয়েছেন বলেই সূত্রের খবর।

