
নিজস্ব সংবাদদাতা, Todays Story : দিন কয়েকের ব্যবধানে ফের ভূমিকম্প জাপানে। রবিবার ভোরে জাপানের মিয়ে (Mie) প্রিফেকচার উপকূলের শিমা থেকে ৫৮ কিমি দক্ষিণ-পূর্বে ৬.০ মাত্রার ভূমিকম্প হয়েছে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ে প্রিফেকচারের রাজধানী সু থেকে কমবেশি ১১০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে। সূ-এর জনসংখ্যা আড়াই লক্ষেরও বেশি। ভূমিকম্প হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৩৫২ কিমি গভীরে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। হতাহতেরও খবর মেলেনি। সুনামির সতর্কতাও জারি হয়নি। গত ২৫ অক্টোবর জাপানের বোনিন দ্বীপপুঞ্জের কাছে ৬.৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

