
নিজস্ব সংবাদদাতা, Todays Story : বিধানসভার শৌচালয় থেকে উদ্ধার ক্যান্টিন কর্মীর দেহ। সূত্রের খবর, শৌচালয়ে সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন ক্যান্টিন কর্মী উমেশচন্দ্র দাস। সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ। তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

