বহুতলের করিডোরে খেলার মাঝে ১২ তলার জানলা গলে পড়ে গেল খুদে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু!

নিজস্ব সংবাদদাতা, Todays Story : বন্ধুর সঙ্গে করিডোরে খেলছিল ছয় বছর বয়সি মিলিত। দৌড়োদৌড়ি করছিল তারা। এমন সময়েই ঘটল বিপত্তি। দাবি, খেলার মাঝেই জুতো রাখার একটি র‌্যাকের উপর উঠেছিল বালক। তখনই পাশের খোলা জানলা গলে নীচে পড়ে যায় সে! ১২তলা থেকে সোজা নীচে একটি পাইপের উপর পড়ে ছোট্ট মিলিত! গুরুতর আহত হয় সে। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু, সেখানে যাওয়ার পথেই মৃত্যু হয় মিলিতের। ঘটনাস্থল মহারাষ্ট্রের বসইয়ের নায়গাঁও এলাকা।মর্মান্তিক ঘটনাটির আগের ও পরের মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *