📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এই ঘটনা অবশ্য প্রথম নয়। গত বছর ক্লাব বিশ্বকাপের সময়েও একই কাজ করেছিলেন ট্রাম্প। চ্যাম্পিয়ন দল চেলসির সঙ্গে উল্লাস শুরু করেছিলেন। সেই সময় চেলসির অধিনায়ক রিসি জেমস প্রায় ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলেন ট্রাম্পকে। এ বার অবশ্য স্পেন তেমন কিছু করেনি।
বিশ্বকাপের আগে থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন ট্রাম্প। বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়া মূল্য ও আমেরিকার অভিবাসন নীতির কারণে সমালোচনা হচ্ছিল তাঁর। আমেরিকার ফুটবলার ফোলারিন বালোগুনের সাসপেনশন প্রত্যাহারের জন্য ইনফান্তিনোকে তাঁর ফোন সব বিতর্কে ঘি ঢালে। বিশ্বকাপ শেষ হয়ে গেলেও ট্রাম্পকে নিয়ে বিতর্ক থামল না। নিজের দেশেই বিদ্রুপের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট।

