
নিজস্ব সংবাদদাতা, Todays Story : আগামী সপ্তাহে শুনবে হাই কোর্ট, রাজ্যকে কেস ডায়েরি জমার নির্দেশবীরভূমের ‘পাথরসম্রাট’ মহম্মদ নাজিমুদ্দিন টুলু মণ্ডলের রক্ষাকবচ সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেল। বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য উঠলে রাজ্যকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় জানান, আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) এই মামলাটি শোনা হবে। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত রক্ষাকবচ রয়েছে টুলুর। তার আগেই মামলাটি শুনানির জন্য উঠবে।

