ফাঁসির সাজাপ্রাপ্ত মুস্কান ও সাহিলের আপিল মামলা শুনবে উচ্চ আদালত


নিজস্ব সংবাদদাতা, Todays Story : মিরাটের নীল ড্রাম হত্যা মামলায় ফাঁসির সাজা হওয়া মুস্কান রাস্তোগী এবং সাহিল শুক্লার আপিল মামলা গ্রহণ করল এলাহাবাদ হাইকোর্ট। সৌরভ রাজপুত খুনে দোষী সাব্যস্ত করে দু’জনকে ফাঁসির সাজা শুনিয়েছে মিরাটের জেলা আদালত। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আইনজীবীদের মাধ্যমে আপিল মামলা দায়ের করেছে মুস্কান ও সাহিল। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সলিলকুমার রাই এবং বিচারপতি পদ্মনারায়ণ মিশ্রের ডিভিশন বেঞ্চে। মামলা গ্রহণ করে উচ্চ আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ৩০ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *