কাঁসাই নদীর ব্যারেজে জল ছাড়ায় ভেঙেছে একাধিক এলাকার সাঁকো

নিজস্ব সংবাদদাতা, Todays Story : মুকুটমণিপুরে কাঁসাই নদীর ব্যারেজে জল ছাড়ায় কাঁসাই নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। জলের চাপে মেদিনীপুর সদর ব্লকের মনিদহ, কঙ্কাবতী সহ কাঁসাই নদীর উপর বেশ কিছু বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে বলে অভিযোগ। বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় নৌকায় গাদাগাদি করে চলছে যাতায়াত। মেদিনীপুর সদর ব্লকের কঙ্কা বতীর নদীর ঘাট থেকে নদী পেরিয়ে ঝাড়গ্রামের আমদই ঘাট পর্যন্ত নৌকায় যাতায়াত করছেন যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *