📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আজ থেকেই পশ্চিমে বিভিন্ন জেলাগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। আগামী ৪৮ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়্গ্রাম ও মেদিনীপুরের বিভিন্ন অংশে দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাবে ৪০° সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ সকাল ১১ টা থেকে বিকাল ৪টে পর্যন্ত বাইরে বেরোনো থেকে বিরত থাকুন। পশ্চিমের জেলাগুলোতে আগামী দুইদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে দিনের বেলায় আদ্রতা জনিত অস্বস্তিকর গরম লক্ষ্য করা যাবে।
পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা পৌঁছাবে ৪০°এ

