📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:কয়েকদিন ধরেই তীব্র দাবদাহে হাসফাঁস দশা রাজ্যবাসীর। বিকেলের দিকে মৃদু-মন্দ বাতাস বইলেও তাপমাত্রার হেরফের হচ্ছে না। সকলের মনে একই প্রশ্ন, এই ভ্যাপসা গরমেই কি কাটবে বাংলা নতুন বছরের প্রথমদিনটা ? কিছুটা হলেও স্বস্তির খবর দিল হাওয়া অফিস। জানা যাচ্ছে, চৈত্র সংক্রান্তিতে গরমে নাজেহাল হতে হলেও বছরের প্রথমদিনে বৃষ্টিতে ভিজবে বাংলা। তবে গরম থেকে রেহাই মিলবে না।
চৈত্র সংক্রান্তিতে দাবদাহ, নববর্ষে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস

