📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘কেউ বলছেন আমি তৃণমূল, আরেকজন বলে ওরা ল্যাম্পপোস্ট’। বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলের দুই শিবিরের আকচাআকচি নিয়ে কটাক্ষ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এবার ঘাসফুল শিবিরের আসল দাবিকার নিয়ে দড়ি টানাটানির আবহে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল নির্বাচন কমিশন। আগামী ৬ জুলাই অর্থাৎ সোমবারের মধ্যেই জবাব দুই শিবিরের তলব করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সোমবার বিকেলের মধ্যে যাবতীয় নথি সহ নিজেদের বক্তব্য জানাতে হবে দু’পক্ষকেই।
তৃণমূলের আসল দাবিকার কে? মমতা ও ঋতব্রতদের চিঠি কমিশনের, সোমবারের মধ্যেই জবাব তলব

