📝 নিজস্ব সংবাদদাতা, Todays Storyবিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একটি বড় স্ক্যাম সামনে এসেছে। সেটি হল, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পের স্ক্যাম।’’ শুভেন্দু জানিয়েছেন, বিষ্ণুপুর থানায় সেবাশ্রয় শিবির নিয়ে বহু অভিযোগ দায়ের হয়েছে। তার পরই তিনি বেশ কয়েকটি ছবি দেখান। শুভেন্দুর অভিযোগ, সেবাশ্রয় শিবিরে চিকিৎসা করিয়ে কেউ বিকলাঙ্গ হয়েছেন, কারও পা কাটা গিয়েছে। তার পরই তিনি পর পর কয়েকটি ছবি দেখিয়ে বলেন, ‘‘এই চিটিংবাজটা কী ভাবে ক্ষতি করেছে দেখুন। বাচ্চাটির হাত গিয়েছে। আর একটি বাচ্চাকে বিকলাঙ্গ করেছে।’’ এর পর এক মহিলার ছবি দেখিয়ে বলেন, ‘‘এই দিদির পা বাদ গিয়েছে।’’ তার পরই অভিষেককে ‘চিটিংবাজ ভাইপো’ বলে আক্রমণ করেন শুভেন্দু।
মুখ্যমন্ত্রী জানান, আল্ট্রাসোনোগ্রাফির মেশিন বাইরে নিয়ে গিয়েছে। এক্স-রে মেশিন বাইরে নিয়ে গিয়েছে। সরকারি হাসপাতালের ডাক্তারদের বাইরে নিয়ে গিয়েছে। মেডিক্যাল কলেজের পড়ুয়াদেরও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, ‘‘এ তো খুনের মামলা। চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। সবক’টাকে তুলব। সব মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে।’’
চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না’! সেবাশ্রয় শিবিরে ‘ক্ষতিগ্রস্তদের’ ছবি তুলে ধরে বিধানসভায় বিবৃতি শুভেন্দুর

